ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মিস ব্রাহ্মণবাড়িয়া হতে ২৫০ তরুণীর তুমুল লড়াই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 21 July, 2021, 3:39 PM

মিস ব্রাহ্মণবাড়িয়া হতে ২৫০ তরুণীর তুমুল লড়াই

মিস ব্রাহ্মণবাড়িয়া হতে ২৫০ তরুণীর তুমুল লড়াই

দেশে হঠাৎ বেড়ে গেছে সুন্দরী প্রতিযোগিতা। সম্প্রতি দেশে পাঁচটি প্রতিযোগিতার খবর পাওয়া গেছে; যেমন- মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিস ইউনিভার্স বাংলাদেশ, মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিসেস ইউনিভার্স বাংলাদেশ ও মিস ঢাকা। এবার এর মধ্যে যোগ হচ্ছে ‘মিস অ্যান্ড মিস্টার ব্রাহ্মণবাড়িয়া’।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হলো ‘মিস অ্যান্ড মিস্টার ব্রাহ্মণবাড়িয়া-২০২১’। তাদের প্রতিপাদ্য হচ্ছে- ‘তোমার সৌন্দর্যে বিকশিত বিশ্ব’।

ব্রাহ্মণবাড়িয়ার আমিন কমপ্লেক্সের এএফসি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে লোগো উম্মোচন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ জন তরুণ ও তরুণী অংশগ্রহণ করছেন।

প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা আবদুল মতিন শিপনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সভাপতি পীযুষ কান্তি আচার্য, সদস্য মনির হোসেনসহ অন্যান্যরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status