ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
যত বড় হচ্ছি জিনিসটা ততো কমে যাচ্ছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 July, 2021, 3:41 PM

যত বড় হচ্ছি জিনিসটা ততো কমে যাচ্ছে

যত বড় হচ্ছি জিনিসটা ততো কমে যাচ্ছে

ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে চিত্রনায়িকা দীঘি বলেন, আমার কোনোদিন গরুর হাটে যাওয়ার অভিজ্ঞতা হয়নি। তবে যখন বাবা ও মামা গরু কিনতে যেতেন তখন তাদের সঙ্গে রওনা দিতাম। কিন্তু আমাকে তারা কেউ নিতো না। তবে গরু না আসা পর্যন্ত বাড়ির গ্যারেজে বসে থাকতাম।

কখন গরু আসবে। কখন গরু দেখবো। তারপর ঘুম না আসা পর্যন্ত গরুর সঙ্গে রাত জেগে থাকতাম। ফ্রেন্ডরা আসলে আমাদের গরু দেখাতাম। তারপরে আশাপাশে যারা যারা গরু কিনেছে তাদেরটা দেখতাম। আসলে যতো বড় হচ্ছি জিনিসটা ততো কমে যাচ্ছে।  

সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

দীঘি আরো বলেন, কোরবানির তিন দিন আগে গরুর প্রচুর যত্ন নিতাম। খাওয়াতাম, গোসল করার সময় পাশে দাঁড়িয়ে থাকতাম। এখন ইনবক্সে গরুর ছবি একে ওকে পাঠানো হয়। কিন্তু ওই স্মৃতিগুলো খুব মিস করি।

উল্লেখ্য, অভিনেতা সুব্রত ও অভিনেত্রী দোয়েল দম্পতির মেয়ে দীঘি। পাঁচ-ছয় বছরের ক্যারিয়ারে ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করেছে সে। অধিকাংশ ছবিই ব্যবসা সফল। ২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’, ২০১০ সালে ‘চাচ্চু আমার চাচ্চু’ এবং ২০১২ সালে ‘এক টাকার বউ’ ছবিতে অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন দীঘি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status