ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী, তবুও মুখে এক চিলতি হাসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 10:33 AM

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী, তবুও মুখে এক চিলতি হাসি

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী, তবুও মুখে এক চিলতি হাসি

ঘাতকব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী হামসা নন্দিনী। তাও আবার সেই ক্যানসার পৌঁছে গেছে তৃতীয় ধাপে। এমন অবস্থায় হামসা নন্দিনীকে চেনাই দায়!

সোমবার (২০ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করে দীর্ঘ একটি স্ট্যাটাসের মাধ্যমে স্তন ক্যানসারের খবরটি প্রকাশ্যে আনেন হামসা নন্দিনী।

আপলোড করা সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে, ক্যানসারে আক্রান্ত হামসা নন্দিনীর মাথায় চুল নেই, কিন্তু মুখে এক চিলতি হাসি। যদিও চোখে-মুখে জায়গা করে নিয়েছে মলিনতা, তবে নন্দিনী জানিয়েছেন, কেমোথেরাপির জন্যই তার এই হাল।

তবে এই পরিবর্তনকে সাদরে গ্রহণ করে নিয়েছেন হামসা। দুঃসহ এ সময়ে নিজেকে ইতিবাচক মানসিকতায় রাখছেন তিনি।

হামসা জানান, চার মাস আগে নিজের বুকে শক্ত একটি ডেলার অস্তিত্ব টের পান। সেই মুহূ্র্তেই ভয় পেয়ে যান তিনি। বুঝতে পারেন, জীবন আর এক রকম থাকবে না। এক ধাক্কায় বদলে যাবে অনেকটাই। চিকিৎসকের কাছে যাওয়ার পরে তার আশঙ্কাই সত্যি হল। চিকিৎসক স্তন ক্যানসার শনাক্ত করলেন। সংক্রমণ তৃতীয় ধাপে পৌঁছে যাওয়ায় তাড়াহুড়ো করে কেমোথেরাপি শুরু হয়। ইতিমধ্যে ৯টি কেমো নিয়েছেন। বাকি রয়েছে আরও ৭টি।

ইনস্টাগ্রামে স্ট্যাটাসের মাধ্যমে হামসা জানান, ১৮ বছর আগে একই রোগ স্তন ক্যানসারে মাকে হারান তিনি। তখন তার মায়ের বয়স ছিল ৪০ বছর। এখন নিজের শরীরেও একই রোগ দেখায় প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন হামসা।

তবুও ক্যানসারের ছায়ায় নিজেকে ঢেকে ফেলতে চান না অভিনেত্রী। চিকিৎসা এবং মানসিক জোরে ফিরে আসতে চান স্বাভাবিক জীবনে। অস্ত্রোপচার করে ইতোমধ্যেই তার শরীর থেকে টিউমারটি বের করা হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, হামসা নন্দিনীর শরীরে ক্যানসার এর থেকে বেশি ছড়ায়নি। তাই কিছুটা স্বস্তিতে আছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status