ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
আবেদনময়ী হওয়ার রহস্য জানালেন সামান্থা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 9:32 AM

আবেদনময়ী হওয়ার রহস্য জানালেন সামান্থা

আবেদনময়ী হওয়ার রহস্য জানালেন সামান্থা

ব্যক্তিগত কারণে গণমাধ্যমের খবরে এসেছিলেন আগেই। এ বার পেশাগত কারণেও শিরোনামে এলেন সামান্থা প্রভু। অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে একটি ‘আইটেম’ গানে দেখা গেছে তাকে। অনুরাগীদের একাংশ সামান্থাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু অনেকেরই আবার তার এই নতুন রূপ মনে ধরেনি।

অনুরাগীদের ভালবাসা পেয়ে আপ্লুত ‘ফ্যামিলি ম্যান’-এর রাজি ইনস্টাগ্রামে তাদের উদ্দেশ্যে খোলা চিঠিতে  জুড়ে দিলেন সেই ‘আইটেম' গানেরই একটি দৃশ্য।

সামান্থার কথায়, ‘আমি ভাল চরিত্রে অভিনয় করেছি, আমি নেতিবাচক চরিত্রেও অভিনয় করেছি। আমি মজার চরিত্র করেছি আবার গুরুগম্ভীর চরিত্রেও অভিনয় করেছি। আবার চ্যাট শো-ও সঞ্চালনা করেছি। এই প্রত্যেকটি কাজ ভাল ভাবে করার জন্য আমি পরিশ্রম করেছি। কিন্তু পর্দায় নিজেকে আবেদনময়ী করে তুলতে অন্য মাত্রার পরিশ্রম করতে হয়। আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’

যদিও প্রথমে এই ‘আইটেম’ গানের প্রস্তাব গ্রহণ করতে চাননি সামান্থা। কিন্তু ছবির পরিচালক সুকুমারের অনুরোধে শেষমেশ রাজি হন তিনি।

ইন্ডাস্ট্রির অন্দরের জল্পনা বলছে, সামান্থার দাম্পত্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় তার পেশা। শোনা যাচ্ছে, নাগা চৈতন্য এবং তার পরিবার চাননি সামান্থা কোনও ছবিতে ‘আপত্তিকর’ দৃশ্যে বা ‘আইটেম’ গানে কাজ করুক। কিন্তু শ্বশুরবাড়ির চাপিয়ে দেওয়া এই ‘ফতোয়া’ মেনে নিতে চাননি অভিনেত্রী। এই বিতর্কের মধ্যেই অল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে সামান্থার এই ‘আইটেম’ চমকে দিয়েছে সকলকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status