ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩
ভাবির চড় খেয়ে দেবরের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 7:25 PM

ভাবির চড় খেয়ে দেবরের আত্মহত্যা

ভাবির চড় খেয়ে দেবরের আত্মহত্যা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাহাঙ্গীর আলম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি ওই যুবক তার ভাবির সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন।

বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

নিহতের পারিবার জানায়, সোমবার বিকালে ভাবি (বড়ভাই আলমগীরের স্ত্রী) রুমেনা আক্তারের সঙ্গে দেবর জাহাঙ্গীরের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীরকে চড় মারেন রুমেনা। পরে জাহাঙ্গীর অভিমান করে বাড়ি থেকে চলে যান। মঙ্গলবার রাত পর্যন্ত তার ফোনে বারবার চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।

এদিকে নিহতের মা ও তার স্ত্রী জাহানারা বেগম গ্রামে অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরের ফোনে রিং শুনতে পান। এ সময় অনেক ডাকাডাকির পর নিজ বাড়ির পুকুরের পশ্চিমপাড়ে আমগাছে গলায় কাপড় পেঁচানো জাহাঙ্গীরের ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন।

মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর মডেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মা আছিয়া বেগম বলেন, জাহাঙ্গীর অভিমান করেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, জাহাঙ্গীর আলম ভাবি রুমেনা আক্তারের সঙ্গে অভিমান করেই আত্মহত্যা করেছে বলে তার পরিবারের লোকজন আমাদের জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status