ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩
মগড়ায় মিলল সোনামণির প্রাণহীন দেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 9:39 PM

মগড়ায় মিলল সোনামণির প্রাণহীন দেহ

মগড়ায় মিলল সোনামণির প্রাণহীন দেহ

নেত্রকোণার মদনে সোনামণি (১২) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ১ দিন পর আজ বুধবার সকালে নিজ বাড়ির পেছনের মগড়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোনামণি উপজেলার মদন ইউনিয়ের পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ও পরশখিলা (কোমারিকাণা) গ্রামের কৃষক রতন মিয়ার মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনামণি গতকাল মঙ্গলবার দুপুরে প্রতিবেশী শিশুদের সাথে গোসল করতে গিয়ে মগড়া নদীতে নিখোঁজ হয়। তার সাথে থাকা ওই শিশুরা গোসল করে বাড়ি এসে তাকে খুঁজে না পাওয়ার বিষয়টি পরিবারের লোকজনদের জানায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মদন ফায়ার সার্ভিসে খবর দেয়। মদন ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেওয়া হয়। ময়মনসিংহ থেকে ডুবুরি ইউনিট আজ বুধবার সকালে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

স্কুলছাত্রী সোনামনির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, পরিবারের লোকজন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের  নির্দেশ অনুসারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status