|
ঝিনাইগাতীতে অনলাইন গেম, জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতীতে অনলাইন গেম, জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মো. সালেহ আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান, ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাই চন্দ্র লাল, সহকারী অফিসার ইনচার্জ, ঝিনাইগাতী থানা; হারুনর রশীদ বাবুল, সহকারী শিক্ষক, রাংটিয়া উচ্চ বিদ্যালয়; মো. হযরত আলী, সভাপতি, ৪নং ওয়ার্ড বিএনপি; সুলতান মাহমুদ, আহ্বায়ক, কৃষক দল; মো. নুর মোহাম্মদ, সভাপতি, রাংটিয়া ব্যবসায়ী সমিতি; আহম্মদ আলীসহ অন্যান্যরা। এছাড়াও অনুষ্ঠানে রাংটিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইন গেমের আসক্তি, জুয়া ও মাদক তরুণ প্রজন্মের জন্য বড় ধরনের সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব থেকে যুবসমাজকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তরুণদের খেলাধুলা, সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা একটি সুস্থ, সুন্দর, মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
