|
স্টেডিয়ামের ক্যাবল চুরি প্রতিহত, আনসারের হাতে আটক ১
নতুন সময় প্রতিনিধি
|
![]() স্টেডিয়ামের ক্যাবল চুরি প্রতিহত, আনসারের হাতে আটক ১ ঘটনার সময় স্টেডিয়ামের নিরাপত্তায় ডিউটিরত পিসি মো. মাছুদুর রহমান এর নেতৃত্বে এপিসি সরদার বায়েজীদ হোসেন, আনসার সদস্য মো. ইমরান হোসেন এবং আনসার সদস্য মো. রবিউল ইসলাম ক্যাবল/তার চুরির বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে তৎপর হন। তাদের দায়িত্বশীলতা ও তাৎক্ষণিক পদক্ষেপে চুরির কাজে জড়িত একজনকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়। আটককৃত ব্যক্তির নাম দিপু সিং, পিতা- দিপক সিং, সাং- মদিনাবাগ, খালিশপুর, খুলনা। প্রাথমিকভাবে জানা যায়, চোর চক্রের সদস্যরা খুলনা বিভাগীয় স্টেডিয়াম এলাকা থেকে আনুমানিক ১০০ গজের অধিক ৩-ফেজের বৈদ্যুতিক তার কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় চক্রটির অপর দুই সদস্য রসুল ও রমজান, উভয় সাং- মদিনাবাগ, খালিশপুর, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আনসার সদস্যরা আটক ব্যক্তির কাছ থেকে চুরি করা ক্যাবল/তারসহ সংশ্লিষ্ট মালামাল উদ্ধার করেন। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালনে সতর্কতা, পেশাদারিত্ব ও তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে আনসার সদস্যরা জননিরাপত্তা ও সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
