ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩
দৌলতপুরে হিন্দু বাড়ি থেকে পূজার সামগ্রী চুরি, গ্রেফতার তিন
কাউছার মিয়া, দৌলতপুর
প্রকাশ: Saturday, 19 September, 2026, 5:45 PM

দৌলতপুরে হিন্দু বাড়ি থেকে পূজার সামগ্রী চুরি, গ্রেফতার তিন

দৌলতপুরে হিন্দু বাড়ি থেকে পূজার সামগ্রী চুরি, গ্রেফতার তিন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার হিন্দুপাড়া গ্রামের মনোরঞ্জন সাহার বাড়ি থেকে ২ লাখ ৪২ হাজার টাকা মূল্যের পিতল ও কাঁসার পূজার সামগ্রী চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দৌলতপুর এলাকা এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলো—(১) আব্দুর রহমান (৩৩) পিতা-মৃত: পাগাল মোল্লা, সাং-দৌলতপুর,(২) চঞ্চল হোসেন (৫০) পিতা-মৃত: জয়নুদ্দিন,সাং- ধুপুরিয়া মুন্সিপাড়া,নাগরপুর,টাঙ্গাইল। এছাড়া গ্রেফতারকৃত আসামি আলিফ হোসেন(১৭) শিশু হওয়ায় তার বিষয়ে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়,দৌলতপুর হিন্দুপাড়া গ্রামের মনোরঞ্জন সাহা(৫৭) পরিবার সহ চট্টগ্রামে থাকেন। তার গ্রামের বাড়িতে নিয়মিত কেউ থাকেন না। ১৩ সেপ্টেম্বর তার প্রতিবেশি সুজন হালদার ও সাবিত্রী শীলকে গ্রামের বাড়িটি পরিস্কারের বিষয়টি জানান। তারা ১৫ সেপ্টেম্বর বাড়ীতে গেলে দেখতে পান বসত ঘরের মেইন দরজার খোলা অবস্থায় আছে। ঘরে ভিতরে প্রবেশ করে সিলিং উপর কাঁসার তৈরি বিভিন্ন পূজা ও অর্চনার সামগ্রী দেখতে না পেয়ে তারা বিষয়টি প্রতিবেশীদের জানান। 

এব্যাপারে বাড়ির মালিক মনোরঞ্জন সাহা জানান, চুরি হওয়া মালামাল আমাদের ধর্মীয় অনুষ্ঠানে অতি প্রয়োজনীয় সম্পদ। তার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। দৌলতপুর থানা পুলিশ আটককৃত আব্দুর রহমানের দেওয়া তথ্যর উপর অভিযান চালিয়ে চঞ্চল হোসেনের ভাঙারির দোকান থেকে কাঁসার ৬টি লোটা,২টি মাঝারি কাঁসার বাটি ও বড় সাইজের কলস উদ্ধার করা হয়েছে। 

এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বলেন-চুরি হওয়ার ঘটনায় তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। চুরি হওয়া মালামালও কিছু উদ্ধার করা হয়েছে, অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status