|
চরম শীতে গরম অফার নিয়ে এলো হাংরিনাকি
নতুন সময় ডেস্ক
|
|
চরম শীতে গরম অফার নিয়ে এলো হাংরিনাকি পিঠা, খিচুড়ি, বিরিয়ানিসহ নানা ধরণের দেশীয় খাবারের সাথে এখন যুক্ত হয়েছে পাস্তা-পিজ্জার মত ভিনদেশি খাবারও। দেশের শীর্ষস্থানীয় ফুডটেক প্রতিষ্ঠান হাংরিনাকি ‘চরম শীতে গরম অফার’ এর মাধ্যমে মজাদার সব খাবারের আয়োজন নিয়ে হাজির। ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ পাক্ষিক ক্যাম্পেইনটি চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত। হাংরিনাকির সিএমও জনাব মাশরুর হাসান মিম বলেন, “আমাদের শৈশবের শীতের সকালটা শুরু হতো পাটিশাপটা দিয়ে, বিকালের নাস্তায় থাকতো মাংসের তরকারির সাথে রুটি, ভর্তার সাথে চিতই পিঠা আরও কত কি! এই শীতকালীন খাবার সংস্কৃতি এখন আরো সমৃদ্ধ হয়েছে। নতুন করে এতে যুক্ত হয়েছে বৈশ্বিক স্বাদ ও ভিন্নতা। বাঙালী শীতের খাবারের ঐতিহ্যগত স্বাদ ধরে রেখেছে এবং ভিন্নতা বজায় রয়েছে। শীতকাল আসে উৎসব আর আমেজ নিয়ে, আর সেই আমেজকে পরিপূর্ণ করতে এই চরম শীতে গরম অফার নিয়ে হাজির হাংরিনাকি।” এই ক্যাম্পেইনে হাংরিনাকিতে কিছু নির্ধারিত সময়ে ফুড অর্ডারের ক্ষেত্রে ভোজনরসিকদের প্রথম ৫০ জন অর্ডার প্রদানকারী পুরস্কার হিসেবে পাবেন দারাজের বিশেষ ভাউচার এবং ১০০ জন পাবেন দারাজ মিস্ট্রি বক্স। অন্যদিকে, ডাবল টাকা ভাউচারের ক্রেতারা তাদের ভাউচার ব্যবহার করে ফুড অর্ডারের ক্ষেত্রে পাবেন দ্বিগুণ ছাড়। শুধু তাই নয় ভোজনরসিকদের জন্য ক্যাম্পেইন চলাকালে নির্ধারিত রেস্তোরাঁয় থাকছে ৫০% ছাড়। অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি সার্ভিস কোম্পানি হাংরিনাকি তাদের বিভিন্ন পেমেন্ট পার্টনারদের সাহায্যে পেমেন্টের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের সুবিধা দিচ্ছে। ক্যাম্পেইন চলাকালে পেমেন্ট করার ক্ষেত্রে নগদ ব্যবহারকারীরা ১২% ক্যাশব্যাক, বিকাশে ১০% ক্যাশব্যাক, ইবিএল ক্রেডিট কার্ড এবং এইচএসবিসি ডেবিট কার্ডে ১০% ডিসকাউন্ট পাবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
১০ দিনে ৩ স্মার্টফোন বিস্ফোরণে এক জনের মৃত্যু: মৃত্যু মুখ থেকে ফিরলেন আরেক নারী (ভিডিও সহ)
গ্রাহকের অজান্তেই বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে ফুডপান্ডা
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট ও স্মারকলিপি প্রদান
