ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
আ. লীগের দুপক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 7 January, 2022, 6:44 PM

আ. লীগের দুপক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট

আ. লীগের দুপক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ৩০টি বাড়ি ভাঙচুর ও তিন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার ১৪নম্বর দুধসর ইউনিয়নে দুধসর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে ৩৮ রাউন্ড রাবার বুলেট ও তিন রাউন্ড টিয়ারসশেল নিক্ষেপ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নৌকা মার্কার বিজয়ী চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবুর চাচা বাবলু ও সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দারের মধ্যে বিরোধ চলে আসছে। নৌকা মার্কায় ভোট না দেওয়ার অভিযোগে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকরা দেশিয় অস্ত্র নিয়ে একে অপরের বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটায়।

এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার, কালাই জোয়ার্দ্দার, সাত্তার সর্দার, আবু তালেব সর্দার, শরিফুদ্দিন জোয়ার্দ্দার, নুরুল মোল্যা, মিজারুল ইসলাম, আমজাদ মোল্যা, মনিরুদ্দিন মোল্যা, মফিজুল মোল্যা, ফিরোজ মোল্যা, আতিয়ার রহমান, মতিয়ার রহমানসহ ৩০ জনের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া বাবলু জোয়ার্দ্দার, সিরাজ জোয়ার্দ্দার, বাটুল জোয়ার্দ্দারের দোকানসহ বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়।

আয়ুব জোয়ার্দ্দার অভিযোগ করেন, গত দুই বছর আগে তাদের সমর্থক শহীদ শেখ আহতের ঘটনায় একটি মামলা দায়ের হয়। এ মামলাটি তুলে নিতে ভোটের পর থেকে বাবলুর সমর্থকরা হুমকি দিতে থাকে। মামলা তুলে না নেওয়ায় তারা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে।

অন্যদিকে প্রতিপক্ষ বাবলু বলেন, নায়েব আলী জোয়ার্দ্দারের সমর্থকরা তাদের সমর্থক কালাই জোয়ার্দ্দারের বাড়িতে ও বাগদী পাড়ায় নৌকার সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এ সময় সাইদ সাহ, নিরঞ্জন বাগদী ও গৌরী বাগদী আহত হয়।

এদিকে, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, দুদল গ্রামবাসী একে অপরের বাড়িঘরে হামলা চালায়। এ সময় পুলিশ হামলাকরীদের ছত্রভঙ্গ করতে ৩৮ রাউন্ড রাবার বুলেট ও তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এলাকাটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status