|
ভিভো ওয়াই১৬: আকর্ষনীয় পুরস্কার জেতার সুযোগ
নতুন সময় ডেস্ক
|
![]() ভিভো ওয়াই১৬: আকর্ষনীয় পুরস্কার জেতার সুযোগ ট্রেন্ডি ও স্টাইলিশ এই স্মার্টফোনটির প্রি বুকিং শুরু হয়েছে ১১ জানুয়ারি যা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৬ থেকে ২২ জানুয়ারি প্রথম সেল সপ্তাহের জন্য, ভিভো শোরুমগুলিতে লাকি ড্র অফার রয়েছে, লাকি ড্র অফারগুলোর মাধ্যমে আপনি যে কোন একটি আকর্ষণীয় উপহার জিতে নিতে পারেন। আকর্ষণীয় উপহার গুলো হলো: গ্রাহকের ইচ্ছা পূরণ (৫০,০০০ টাকা), ৩০০০ টাকা ক্যাশ ব্যাক, কুল মগ -১০০% । ভিভো ওয়াই১৬ এ রয়েছে একটানা সাত ঘণ্টা গেমিংয়ের সুযোগ। আবার যারা ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা বা সিরিজ দেখে অবসর সময় কাটান তাদের জন্যও খুশির খবর নিয়ে এসেছে ভিভো ওয়াই১৬। একবার চার্জ দিয়ে স্মার্টফোন দিয়ে টানা ১৮ ঘণ্টা সিনেমা বা যেকোন ভিডিও দেখা যাবে। একবার চার্জে নিরবিচ্ছিন্নভাবে টানা ২২ ঘণ্টা গান শোনা যাবে ভিভো ওয়াই১৬ স্মার্টফোনটি দিয়ে। জীবনের অসাধারণ সব মুহূর্তগুলো যদি ধরে রাখতে চান সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভিভো ওয়াই১৬। ওয়াই১৬ এ রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। রিয়ার ক্যামেরায় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সসহ ১৩ এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেই সাথে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ৪ জিবি র্যাম সাথে আরো ৪ জিবি এক্সটেন্ডেড র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এতে করে যেকোন ধরণের ঝামেলা ছাড়াই ফোনে সব অ্যাপ ডাউনলোড করা যাবে। স্টেলার ব্ল্যাক ও ডিজলিং গোল্ড এই দুই রঙে আসা ভিভো ওয়াই১৬ এর দাম ধরা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের’ নামে ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলা
নিখোঁজ সন্তানের সন্ধানে বাবার আকুতি, ‘হাড্ডি-গুড্ডি হইলেও খুঁইজ্যা দ্যান’
কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা
পুনর্বাসন ছাড়া উচ্ছেদ, টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ
