ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
সফলভাবে অস্ত্রোপচার সম্পূর্ণ নেইমারের
প্রকাশ: Saturday, 11 March, 2023, 11:21 AM

সফলভাবে অস্ত্রোপচার সম্পূর্ণ নেইমারের

সফলভাবে অস্ত্রোপচার সম্পূর্ণ নেইমারের

প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) তারকা ফুটবলার নেইমারের ডান পায়ের গোড়ালির অস্ত্রোপচার সফলভাবে সম্পূর্ণ হয়েছে। শুক্রবার (১০ মার্চ) পিএসজি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানায়।

দোহার এসপেতার হাসপাতালে পিটার ডি'হগে, জেমস কেলডার এবং ডা. রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে নেইমারের অস্ত্রোপাচার সম্পূর্ণ হয়। বর্তমান বিশ্রামে থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে নেইমারকে।

গত রোববার (১৯ ফেব্রুয়ারি) লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে মাঠে নেমে মারাত্মক আঘাত পান পিএসজির এই স্ট্রাইকার। ৪-৩ গোলে জয় পাওয়া সেই ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করেছিলেন নেইমার। ম্যাচের দ্বিতীয়ার্ধের লিলির ফুটবলারের সঙ্গে সংঘর্ষ হয় নেইমারের। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার।

ইনজুরিতে পড়লেও নিজের মনোবল হারাননি নেইমার। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নেইমার লিখেছিলেন, 'আরও শক্তিশালী হয়ে ফিরব।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status