ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
পাকিস্তানি ক্রিকেটারের স্ত্রীকে দেখে বেফাঁস মন্তব্য ধারাভাষ্যকারের
প্রকাশ: Saturday, 11 March, 2023, 11:23 AM

পাকিস্তানি ক্রিকেটারের স্ত্রীকে দেখে বেফাঁস মন্তব্য ধারাভাষ্যকারের

পাকিস্তানি ক্রিকেটারের স্ত্রীকে দেখে বেফাঁস মন্তব্য ধারাভাষ্যকারের

চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে ‘স্বার্থপর’ বলে বিতর্কের জন্ম দিয়েছিলেন এই কিউই ধারাভাষ্যকার। এবার পাকিস্তানি ক্রিকেটার হাসান আলির স্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কের জন্ম দিয়েছেন সাইমন ডুল।

বৃহস্পতিবার (৯ মার্চ) পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড এবং মুলতান সুলতানের মধ্যকার ম্যাচে মুলতানকে ২ উইকেটে হারায় ইসলামাবাদ। স্বামীর দল ইসলামাবাদের জয় উদযাপন করছিলেন হাসান আলির স্ত্রী সামিয়া আরজু। এই সময় ইসলামাবাদের ডাগ আউট এবং সমর্থকদের টিভিতে দেখানো হচ্ছিল। সেই সময় ক্যামেরাবন্দি হন হাসান আলির স্ত্রী সামিয়া আরজু। আর ঠিক সেই সময় বেফাঁস মন্তব্য করে বসেন ধারাভাষ্যকার সাইমন ডুল।

টিভিতে যখন হাসাব আলির স্ত্রী সামিয়া আরজুকে দেখানো হচ্ছিলো তখন সাইমন ডুল বলেন, ‘ওয়াও ওয়াও। উনি জিতে নিয়েছেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, তিনি বেশ কয়েকজনের হৃদয়ও জিতে নিয়েছেন। দুর্দান্ত। অপূর্ব। জয়টাও দুর্দান্ত।’ এই কিউই ধারাভাষ্যকারের সেই মন্তব্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status