|
অফিসে সরকারি কর্মকর্তার প্রকাশ্যে ধূমপান, ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
|
![]() অফিসে সরকারি কর্মকর্তার প্রকাশ্যে ধূমপান, ভিডিও ভাইরাল ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, অফিস কক্ষে চেয়ারে বসে প্রকাশ্যে ধূমপান করছেন আহসান কবীর। এসময় তার সামনে এক ব্যক্তি বসা ও ফাইল নিয়ে দুই ব্যক্তি দাঁড়ানো ছিলেন। তিনি এক হাতে কম্পিউটারের কিবোর্ড চাপছেন, অন্যহাতে সিগারেট টানছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা বলেন, বিভিন্ন কাজে প্রায়ই উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষে যেতে হয়। অফিসে বসেই একের পর এক সিগারেট ধরান তিনি। তার একহাতে থাকে সিগারেট, অন্যহাতে সেবাগ্রহীতাদের ফাইলে স্বাক্ষর করেন। দুর্গন্ধে তার কক্ষে যাওয়া কষ্টকর। অফিসে যত লোকই থাকুক না কেন তিনি সবার সামনেই ধূমপান করেন। এটা তার নিত্যদিনের অভ্যাস। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১৩ সালে পাস হওয়া তামাক নিয়ন্ত্রণ সংশোধিত আইনে সরকারি-বেসরকারি কার্যালয়সহ ২৪ ধরনের স্থানকে পাবলিক প্লেস ঘোষণা দিয়ে সেসব জায়গায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অথচ নলছিটি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আহসান কবীর এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন নিজ কক্ষে বসে প্রকাশ্যে ধূমপান করেন। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব বলেন, আমিতো রাস্তায় বা বাহিরে ধূমপান করতে পারি না তাই অফিস টাইমের পর অফিসে বসে ধূমপান করেছি। এটা আমার ভুল হয়েছে। আমি আমার ডিপার্টমেন্টকে জানিয়েছি। বরিশাল ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ মো. সাজ্জাদ হোসেন বলেন, অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপান করার ঘটনায় হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীবকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
