ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চন্দনাইশে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 February, 2024, 10:40 PM

চন্দনাইশে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চন্দনাইশে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গতকাল রবিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আতাউর রহমান টিপু। স্বাগত বক্তব্য রাখেন সহকারী-প্রধান শিক্ষক বজল ইসমাইল।  সিনিয়র শিক্ষক আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য উপস্থাপন করেন অভিভাবক সদস্য মোঃ জহির উদ্দিন হিরু, মোঃ সেলিম উদ্দিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নয়ন কুমার নাথ, মোহাম্মদ ইউছুপ, মোহাম্মদ আরিফ সিকদার, ঝর্না চক্রবর্তী,  জান্নাতুল ফেরদৌস সহ বিদ্যালয়ের  শিক্ষার্থীরা। 

বক্তারা বলেন, শিক্ষার মাধ্যমে নিজেকে বিনয়ী হতে হবে। মানুষ দামী হওয়ার কারণ হলো জ্ঞান। যে যত বেশি জ্ঞানী সে তত বেশি দামী। জ্ঞানী মানুষের অবস্থান সবার উর্ধ্বে। নিজেকে জ্ঞানীদের কাতারে নিয়ে যেতে হবে। এ প্রতিষ্ঠান এতদিন তোমাদেরকে দিয়েছে। এখন সময় এসেছে প্রতিষ্ঠানকে দুহাত ভরে দেওয়ার। প্রতিষ্ঠান তোমাদের কাছে ভালো রেজাল্টের পাশাপাশি নিজেকে একজন সফল ও জ্ঞানী মানুষ হিসেবে দেখতে চাই। পরে বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান টিপুর  পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার বিতরণ শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। উল্লেখ্য পূর্ব সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মোট ৬৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এবছর মোট ১১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। 

ছবি ক্যাপশন# বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার তুলে দিচ্ছেন অতিথিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status