ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
যশোরে ওয়ার্কশ‌পে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 February, 2024, 10:37 PM

যশোরে ওয়ার্কশ‌পে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

যশোরে ওয়ার্কশ‌পে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

য‌শোরের সদর উপজেলার সতীঘাটা নামক এলাকায় একটি ওয়ার্কশপে লোহার যন্ত্রপা‌তি চু‌রির অপবা‌দে ফয়জুল গাজী (২৭) না‌মে একজন‌কে রাতভর নির্যাতন ক‌রে হত‌্যার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘ‌টে।

নিহত ফয়জুল গাজী সতীঘাটা গোলদার পাড়া এলাকার জালাল উদ্দীন গাজীর ছেলে।

রামনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মারুফ হোসেন তরু বলেন, আমরা স্থানীয় গ্রামবাসী জানতে পেরেছি শনিবার রাতে ফয়জুল গাজী সতীঘাটার একটি ওয়ার্কশপে লোহার যন্ত্রপাতি চুরি করতে যায়। এ সময় সেখানকার অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধরে আটকে রেখে রাতভর নির্যাতন করে। তাকে পিটিয়ে পা ভেঙে দেয়, শিরা কেটে দিয়ে ফেলে রাখে। পরবর্তীতে সকালে স্থানীয়রা ওই ওয়ার্কশপে ওই যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়, পুলিশ ফয়জুল গাজীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা যতটুকু জানি ফয়জুল গাজী ছেলে হিসেবে সৎ। তবে লোকমুখে শুনেছি শনিবার দিবাগত রাতে ও অন্য কারও প্রলোভনে চুরি করতে যায়। তবে এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে আমরা এই মুহূর্তে কিছু জানতে পারিনি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আমরা জানতে পেরেছি শনিবার রাতে সতিঘাটার একটি লোহার ওয়ার্কশপে রাতভর ফয়জুল গাজীকে আটকে রেখে নির্যাতন করা হয়। সে ওখানে চুরি করতে গিয়েছিল বলে জানতে পেরেছি। 

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, এ ঘটনায় আমরা তিনজনকে পুলিশ হেফাজতে নিয়েছি। এ ব্যাপারে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status