ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পাকুন্দিয়ায় হত্যা মামলার অন্যতম ২ আসামী গ্রেফতার
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
প্রকাশ: Sunday, 11 February, 2024, 10:32 PM

পাকুন্দিয়ায় হত্যা মামলার অন্যতম ২ আসামী গ্রেফতার

পাকুন্দিয়ায় হত্যা মামলার অন্যতম ২ আসামী গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম্য আমিন আঃ মালেক হত্যা মামলার অন্যতম ২ আসামী গ্রেফতার হয়েছে। রবিবার গ্রেফতার করা হয় আসামীদের। গ্রেফতারকৃত আসামীরা হলো পাকুন্দিয়া থানার পূর্ব কুমারপুর গ্রামের মৃত মজলু মিয়ার পুত্র আবু হানিফ ওরফে হানিফ মিয়া (৩৬) এবং আরেক আসামী একই গ্রামের রিয়াজ উদ্দিন এর পুত্র কুদ্দুছ মিয়া(৩৫)। আসামীরা এজাহারে বর্ণিত ৪  ও ১৩ নং ক্রমিকের আসামী। ঘটনার সাথে জড়িত এ পর্যন্ত ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গত রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে মামলার আসামীগণ পাকুন্দিয়া থানাধীন হোসেন্দী ইউনিয়নের পূর্ব কুমারপুর এর বাসিন্দা আব্দুল মালেককে আক্রমন করে মারধর করে, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মালেক । তিনি পেশায় একজন গ্রাম্য আমিন ছিলেন। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status