|
পটুয়াখালীর বাউফলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
মোঃ কাওছার আহমেদ,বাউফল
|
![]() পটুয়াখালীর বাউফলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘরের পশ্চিম পাশের জানালার গ্রীল কেটে ৫/৬ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাত দল ঘরে ঢুকে প্রবাসী রিয়াদ হোসেনের স্ত্রী ও সন্তানদের অস্ত্রের মূখে জিম্মি করে ঘরের আলমিরা ও সোকেচ ভাংচুর করে ঘরে থাকা নগদ এক লক্ষ ৮০ হাজার টাকা ও আনুমানিক তিন ভড়ি স্বর্নালংকার হাতিয়ে নেয়। এসময় পাশের কক্ষের ভাড়াটিয়া কাছিপাড়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসার শিক্ষক মো.বজলুর রহমান পাশের ঘরের শব্দ শুনে ডাক চিৎকার দিলে ডাকাত দল তার কক্ষে প্রবেশ করে এবং তার স্ত্রী, সন্তান ও তার বৃদ্ধা মা’কে অস্ত্রের মুখে জিম্মি করে কক্ষের আলমিরা,সোকেচ ভাংচুর করে আনুমানিক সাত ভড়ি স্বর্নালংকার ও কাপর চোপড় নিয়ে যায়। শিক্ষক বজলুর রহমান জানান, ডাকাত দলের সদস্যরা প্রত্যেকে শর্ট প্যান্ট ও মূখোশ পরিহিত ছিল। এই ব্যপারে জানতে চাইলে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। মামলা গ্রহনের প্রস্ততি চলছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
