ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পল্লবীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 4 March, 2024, 12:09 PM
সর্বশেষ আপডেট: Monday, 4 March, 2024, 1:41 PM

পল্লবীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার

পল্লবীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার

রাজধানীর পল্লবী এলাকা থেকে মাহফুজা মোতালেব নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে ওই নারীর পরিবার দাবি করছে। এ ঘটনায় মাহফুজার স্বামীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

রোববার সন্ধ্যায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পল্লবী থানার ওসি অপূর্ব হাসান নতুনসময়কে বলেন, মাহফুজাকে হত্যা করা হয়েছে কি না এটা এখনো স্পষ্ট না৷ তবে তার আত্মহত্যার কিছু চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গতকাল পরিবার বাদী হয়ে একটি মামলা করেছে। 

নিহতের পরিবারের দাবি, তিন মাস আগে আমিনুলের সঙ্গে বিয়ে হয় মাহফুজার। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমিনুল চাপ দেন। না আনায় প্রায়ই নির্যাতন করতেন। সবশেষ মায়ের এফডিয়ারের ৭ লাখ টাকা আনার জন্য চাপ দিতে থাকেন আমিনুল।

এ ব্যাপারে ওসি বলেন, নিহতের মায়ের এফডিআর’র টাকা নিয়ে তার স্বামীর সঙ্গে ঝামেলার বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। 

ভুক্তভোগীর পরিবার জানান, সন্ধ্যায় ফোন দিয়ে আমিনুল তাদের জানান মাহফুজা অসুস্থ। এরপর তারা গিয়ে দেখতে পান মাহফুজার মরদেহ। গলায় ফাঁসির দাগ। তাদের বলা হয় আত্মহত্যা করেছেন মাহফুজা। তবে এই কথা মানতে নারাজ মাহফুজার পরিবার। তারা বলছেন, আত্মহত্যা করার মতো মেয়ে নয় মাহফুজা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status