ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে ৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি এরশাদুল গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 26 May, 2024, 8:56 PM

কুড়িগ্রামে ৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি এরশাদুল গ্রেফতার

কুড়িগ্রামে ৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি এরশাদুল গ্রেফতার

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গতকাল ২৫ মে সন্ধ্যা সাড়ে ০৬ টার দিকে রাজারহাট থানাধীন সিনাই ইউনিয়নের রামরতন এলাকা থেকে একই এলাকার মাদক কারবারি মোঃ এরশাদুল হক (৩০) এর লুঙ্গির ডানকোচে লুকানো ৮৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status