ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রংপুরে পরিচ্ছন্ন দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 May, 2024, 9:00 PM

রংপুরে পরিচ্ছন্ন দিবস পালিত

রংপুরে পরিচ্ছন্ন দিবস পালিত

জিরো ওয়েস্ট ভিলেজ গড়ার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে পরিছন্নতা দিবস  উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের শাহপাড়া গ্রামে পরিছন্নতা দিবসটি পালিত হয়। 

দিবসটি উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন বলেন, পরিবেশ পরিছন্নতা গড়ার লক্ষ্যে  আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বিভাগের প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রাম পাড়া মহল্লায় জিরো ওয়েস্ট ভিলেজ গড়ার লক্ষ্যে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। 

এতে করে গ্রামের পরিবেশ পরিচ্ছন্ন বজায় রেখে প্রতিটি মানুষ পথ চলবে সেই লক্ষ্যে কাজ করছে পরিবেশ অধিদপ্তর। শাহপাড়া গ্রামকে জিরো ওয়েস্ট ভিলেজ হিসেবে গড়ার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর রংপুর কর্তৃক এই ধরনের পরিচ্ছন্নতা দিবস প্রতিমাসেই অনুষ্ঠিত হবে। পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে গ্রামবাসীকেও জিরো ওয়েস্ট ভিলেজ গড়ার লক্ষ্যে সমান্তরাল ভাবে কাজ করতে হবে।

অন্যদের মধ্যে সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহারুল ইসলাম,  বেতগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাইমিন ইসলাম মারুফসহ পরিবেশ অধিদপ্তরের সকল কর্মকর্তা, ইউপি সচিব, ইউপি সদস্য ও এই গ্রামের গন্যগণ্য ব্যক্তিকে বর্গগণ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status