ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে ৩য় ধাপের নির্বাচন উপলক্ষে ডমিনিশেন পেট্রলিং ও পুলিশিং কার্যক্রম অব্যাহত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 26 May, 2024, 9:05 PM

কুড়িগ্রামে ৩য় ধাপের নির্বাচন উপলক্ষে ডমিনিশেন পেট্রলিং ও পুলিশিং কার্যক্রম অব্যাহত

কুড়িগ্রামে ৩য় ধাপের নির্বাচন উপলক্ষে ডমিনিশেন পেট্রলিং ও পুলিশিং কার্যক্রম অব্যাহত

কুড়িগ্রামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ও ২য় ধাপের ন্যায় কুড়িগ্রাম জেলা পুলিশ ৩য় ধাপের নির্বাচনে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল নাগরিকের নিরাপত্তায় কঠোর, নিরেপেক্ষ, নির্মোহ অবস্থানে থেকে সপ্তাহব্যাপী নিরিবিচ্ছিন্ন ডমিনিশেন পেট্রলিং ও পুলিশিং কার্যক্রম অব্যাহত রেখেছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম স্থানীয় ভোটার সূধীজন থেকে শুরু করে সর্বত্রই প্রশংশিত হচ্ছে।

পুলিশের এধরনের কার্যক্রম দেখে স্থানীয় ভোটার মজিবুর রহমান, এমএ আশিক, মিজানুর রহমান এবং কয়েকজন রিসকা চালক, মুদি দোকানদার, ফল বিক্রেতা এবং আরও কয়েকজনের সাথে কথা হলে তারা জানায়, এখন থেকে ভোটের দিন পর্যন্ত পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে অপরাধীরা জালভোট প্রদানসহ কোন অনৈতিক কার্যক্রম করতে পারবে না। সবচেয়ে বড় কথা ভোটাররা নিরাপত্তা পাবে।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, ১ম ও ২য় ধাপের মতো আমরা ৩য় ধাপেও অত্যন্ত সততা, হাড়ভাংগা পরিশ্রম,  নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কঠোর অবস্থানে আছি। নির্বাচনকে ঘিরে কেউ যদি সহিংসতার পায়তারা করে,  সে যেই হোক তাকে আমরা প্রনিধানযোগ্য আইনের কাঠগড়ায় আনতে বদ্ধ পরিকর।

৩য় ধাপে কুড়িগ্রামের ওই ০৩ উপজেলায় সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল এর নেতৃত্বে নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলায় প্রতিদিন পুলিশ ডমিনিশেন পেট্রলিং এর নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, নাগরিক নিরাপত্তা ও সেবায় সেক্টর ভিত্তিক রোটেশন অনুসারে পুলিশী এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status