ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রহনপুর পৌরসভার ৫৩ কোটি টাকার বাজেট ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 26 May, 2024, 9:07 PM

রহনপুর পৌরসভার ৫৩ কোটি টাকার বাজেট ঘোষণা

রহনপুর পৌরসভার ৫৩ কোটি টাকার বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৪-২০২৫  অর্থ বছরে ৫৩ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৯১৪ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।


রবিবার (২৬ মে) বিকেল ৪টায় রহনপুর পৌর মেয়রের কার্যালয়ে এই বাজেট পেশ করেন পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৮৩৮ টাকা ও প্রারম্ভিক স্থিতিসহ উন্নয়ন খাতে ৪৭ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৭৬ টাকা আয় ধরা হয়েছে। এ ছাড়া রাজস্ব খাতে উদ্বৃত্তসহ ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা।

 উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৭৬ টাকাসহ সমাপনি স্থিতি ধরা হয়েছে ৫৭ লাখ ৩৫ হাজার ৮৪ টাকা।  বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল মালেক, প্যানেল মেয়র জাহানারা পারভীনসহ  কাউন্সিলর,সংরক্ষিত আসনের  কাউন্সিলরসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র মতিউর রহমান খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status