ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩
চ্যাম্পিয়নরা পাবে বড় পুরষ্কার, রানার্স-আপের ঘরে যাবে কত?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 June, 2024, 6:24 PM

চ্যাম্পিয়নরা পাবে বড় পুরষ্কার, রানার্স-আপের ঘরে যাবে কত?

চ্যাম্পিয়নরা পাবে বড় পুরষ্কার, রানার্স-আপের ঘরে যাবে কত?

জমজমাট নবম টি-২০ বিশ্বকাপের ফাইনাল আজ। শিরোপার মঞ্চে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। নিজেদের ইতিহাসে প্রথমবার বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে ওঠা প্রোটিয়াদের চোখ শিরোপায়। অন্যদিকে ৯ বছর ধরে শিরোপার স্বাদ না পাওয়া ভারতের লক্ষ্যও ট্রফি জয়।

চলমান টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে তারা। অন্যদিকে ইংল্যান্ডকে দ্বিতীয় সেমিফাইনালে ৬৮ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত।

এবারের টি-২০ বিশ্বকাপের জন্য রেকর্ড পুরস্কারমূল্য ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের জন্য মোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৩ কোটি ৫০ লাখ টাকা। টি-২০ বিশ্বকাপের সব স্তরেই পুরস্কারমূল্য বৃদ্ধি করা হয়েছে।

বিশ্বকাপজয়ী দল জিতলে পাবে ২৪ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা ২৮ কোটি ৭৫ লাখ ৮১ হাজার। এছাড়া রানার্স-আপ দলকে দেওয়া হবে ১২ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ১৫ কোটি ২ লাখ ৬ হাজার ৪০০ টাকা।

সেমিফাইনালে বিদায় নেয়া ইংল্যান্ড এবং আফগানিস্তান পুরস্কারমূল্য হিসাবে পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা ৯ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা।

এছাড়া পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা চারটি দেশ আর্থিক পুরস্কার হিসাবে পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার। যা বাংলাদেশি টাকা ৪ কোটি ৪৮ লাখ ৯৭ হাজার ৮৫০। সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং আমেরিকা এই টাকা পুরস্কার হিসাবে পাবে।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া ১২টি দেশের জন্যও রয়েছে আর্থিক পুরস্কার। পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, নিউজিল্যান্ড, উগান্ডা, পাপুয়া নিউ গিনি, শ্রীলংকা, নেদারল্যান্ডস এবং নেপাল পুরস্কারমূল্য হিসাবে পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status