ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শেরপুরে মসজিদের চাঁদা না দেওয়ায় মারামারি, নিহত-১ আহত-৫
মেহেদী হাসান শামীম, শেরপুর
প্রকাশ: Sunday, 25 August, 2024, 7:54 PM

শেরপুরে মসজিদের চাঁদা না দেওয়ায় মারামারি, নিহত-১ আহত-৫

শেরপুরে মসজিদের চাঁদা না দেওয়ায় মারামারি, নিহত-১ আহত-৫

 শেরপুরের শ্রীবরদীতে মসজিদের চাঁদা না দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় লিটন মিয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এই ঘটনায় শিক্ষকসহ আহত হয়েছেন ৫ জন। শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে মালাকোচা গ্রামের মৃত আবু তালেবের ছেলে আলতাফ হোসেন মসজিদের জন্য চাঁদা চাইতে যান। এ সময় প্রতিবেশী সাবেক ইউপি চেয়ারম্যান মৃত নুরুল হকের ছেলে প্রাইমারী স্কুল শিক্ষক শরিফুল ইসলামের সঙ্গে চাঁদার টাকা কম দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরদিন শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শরিফুল ইসলাম ও তার ভাই লিটন মিয়া বাড়ি সংলগ্ন রাস্তার মোড়ে দোকানে চা খেতে যান। এ সময় আলতাফ হোসেন শিরাসহ তার লোকজন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হয় কৃষক লিটন মিয়া, শফিকুল ইসলামসহ ৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কৃষক লিটন মিয়া। 

কৃষক লিটনের মৃত্যুর খবর পেয়ে গা ঢাকা দেয় প্রতিপক্ষ হামলাকারীরা। এদিকে মৃত্যুর খবর শুনে বিক্ষুব্ধ হয়ে ওঠে নিহতের স্বজনরা। রাতেই হামলাকারীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status