ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
উপজেলা বিএনপির আহবায়ককে কটুক্তি, প্রতিবাদ সভা
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশ: Sunday, 25 August, 2024, 7:57 PM

উপজেলা বিএনপির আহবায়ককে কটুক্তি, প্রতিবাদ সভা

উপজেলা বিএনপির আহবায়ককে কটুক্তি, প্রতিবাদ সভা

চট্টগ্রামের চন্দনাইশে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন কতৃক উপজেলা বিএনপির আহবায়ক কে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগষ্ট)  বিকালে চন্দনাইশ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

গত রবিবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরীকে  নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করা একটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতারা ক্ষুদ্ধ হন, সভায় বক্তারা জসিম উদ্দিন কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালনাকারী সন্ত্রাসীদের গডফাদার ও অর্থের যোগানদাতা, ব্যাংক লুটেরা হিসাবে আখ্যায়িত করে অতি সত্বর বিচারের আওতায় আনার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য  সিরাজুল ইসলাম,  উপজেলা বিএনপির সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল,পৌরসভা বিএনপির আহবায়ক মাহমুদুর রহমান মাহদু,, যুগ্ম আহবায়ক মোঃ মহসিন,সদস্য সচিব মাহবুবুর রহমান, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা বাবর, উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন,পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক  ইফতিয়ার  উদ্দীন, সদস্য সচিব মোঃ মাহফুজ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status