ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত
মাহাবুব হোসেন
প্রকাশ: Sunday, 6 October, 2024, 5:49 PM

নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

গাজীপুরের ঐতিহ্যবাহী নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাবের (রেজি:গা ০৩৮৯) নির্বাচনকালীন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল (৫ সেপ্টেম্বর) শনিবার বিকেলে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এ কমিটি গঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন খানকে আহবায়ক ও কবি,লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। অন্য সদস্যরা হলেন: মো. সামসুল হক, মো. ফিরোজ সরকার ও মো. এবাদুল্লাহ মোল্লা। এতে সভাপতিত্ব করেন লুৎফর রহমান খান। কমিটির মেয়াদ ৩০ দিন।

সদস্য সচিব শাহান সাহাবুদ্দিন ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দের নিকট কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ দায়িত্ব আমাদের কাছে আমানত। মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ সিলেকশন অথবা নির্বাচনের মাধ্যমে সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সমাজকল্যাণ কর্মকর্তার সহযোগিতায় পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি উপহার দিতে আমরা বদ্ধপরিকর। 

তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন,ফের ঐতিহ্যবাহী ক্লাবে সৃষ্টি হবে উৎসবমুখর পরিবেশ। জাগরণ ঘটবে তারুণ্য ও মানুষের। বসন্ত নামবে ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে। মাদক নয়, সৃজনের আনন্দ নিয়ে এখান থেকে জীবন গড়ার প্রেরণা পাবে অমিতাভ তারুণ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status