ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আমতলীতে বরযাত্রী নিয়ে ভেঙ্গে পড়া সেই সেতুর পাশেই কাঠের পুলের উদ্ভোধন
মো.নজরুল ইসলাম , আমতলী
প্রকাশ: Saturday, 14 December, 2024, 12:44 PM

আমতলীতে বরযাত্রী নিয়ে ভেঙ্গে পড়া সেই সেতুর পাশেই কাঠের পুলের উদ্ভোধন

আমতলীতে বরযাত্রী নিয়ে ভেঙ্গে পড়া সেই সেতুর পাশেই কাঠের পুলের উদ্ভোধন

বরগুনার আমতলীর হলদিয়া হাট বাজারের ভেঙ্গে যাওয়া আয়রন সেতুর পাশেই জনসাধারণের চলাচলের জন্য নবনির্মিত কাঠেরপুলের উদ্ভোধন করা হয়েছে। গতকাল বিকাল ৪ টায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম প্রধান অতিথি হিসাবে জনসাধারনের চলাচলের জন্য কাঠেরপুলের উদ্ভোধন করেন। বিশিষ্ট সমাজ সেমাজসেবক দানশীল আলহাজ্ব মো. নান্নু মোল্লার সভাপতিত্বে কাঠেরপুলের উদ্ভোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন ব্রীজের উদ্যোগক্তা ও আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মকবুল হোসেন খান। পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহমেদ খান, পৌর বিএনপির নেতা মিল্টন বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী জামান রাকিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান, এসময় আমতলী উপজেলা হলদিয়া চাওড়া ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা গেছে, গত ২২ জুন হলদিয়া হাট বাজার সংলগ্ন আয়রন সেতু ভেঙ্গে মাইক্রোবাস খালে পড়ে মৃত্যু হয় ৯ জনের, ভেঙ্গে যাওয়া আয়রন সেতুর পাশেই ৩০০ ফুট দৈর্ঘ্য ৬ ফুট প্রস্থ এ কাঠেরপুল নির্মাণ করা হয়েছে। 


আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও হলদিয়ার সন্তান মো. ইমরান খান বলেন, গত ২২ জুন হলদিয়াহাট আয়রন সেতুটি ভেঙ্গে যাওয়ার পর হলদিয়া ও চাওড়া ইউনিয়নের ৫০ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ভেঙ্গে যাওয়ার পর হলদিয়ার বসবাসরত মানুষের দুর্ভোগের কোনো শেষ ছিলনা, আয়রন সেতু হলদিয়া ইউনিয়নের মানুষের উপজেলা পরিষদসহ সরকারী অফিস ও আদালতে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিলো। শিক্ষার্থীরা, বয়স্ক, বৃদ্ধ, শিশু ও নারীরা এখন সহজ পথে কাঠেরপুল দিয়ে শহরে যেতে পারবে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মকবুল হোসেন খান বলেন, জনসাধারনের এ দুর্ভোগ লাঘবে সকলকে সঙ্গে নিয়ে কাঠেরপুল নির্মান করা হয়েছে। সীমিত সময়ের মধ্যে কাঠেরপুল নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছে। স্থানীয় প্রবিন ব্যক্তি মো. নান্নু মোল্লা বলেন, জনসাধারন যেভাবে সাড়া দিয়ে কাঠেরপুল নির্মানে এগিয়ে এভাবে কাজ কাজ করলে যে কোন অসম্ভব কাজ সম্ভব করা যায়। গত ২২ জুন দুপুরে বরের বাড়িতে বউভাতের দাওয়াতে যাওয়ার সময় হলদিয়াহাট সেতুটি ভেঙে একটি মাইক্রোবাস নদীতে পড়ে ৯ জনের মৃত্যু হয়, তখন থেকে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগের মধ্যে পড়েছিলো, সেই ভেঙ্গে যাওয়া ব্রীজের পাশেই ৩০০ ফুট লম্বা ৬ ফুট প্রস্থ কাঠেরপুল নির্মান করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status