ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
প্রকাশ: Saturday, 14 December, 2024, 1:04 PM

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার সকল, মসজিদ,মন্দির,গির্জা, প্যাগোডা ও অনান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত ও আলোচনা সভা করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে  সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ মোস্তফা কামাল, মাধ্যমিক শিক্ষা অফিসার, মুসাহাক আলী, সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমূখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, সাংবাদিক,শিক্ষক প্রতিনিধি, ছাত্র, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status