ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামের চিলমারীতে সঞ্চয়ের সাড়ে ৩ কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 14 December, 2024, 1:12 PM

কুড়িগ্রামের চিলমারীতে সঞ্চয়ের সাড়ে ৩ কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

কুড়িগ্রামের চিলমারীতে সঞ্চয়ের সাড়ে ৩ কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

ক্ষুদ্রঋণের নামে কুড়িগ্রামের চিলমারী উপজেলা রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকায় দারিদ্র মুক্ত বহুমুখী সমবায় সমিতি লিঃ- এর সংশ্লিষ্ট পরিচালক পর্ষদ প্রায় ২ হাজার
সদস্যদের সঞ্চয়ের সাড়ে ৩ কোটি টাকা নিয়ে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী সরকারের আমলে স্থানীয় নেতাদের যোগসাজসে এসব টাকা আত্মসাত করেছেন সমিতির কার্যনির্বাহী সদস্যরা। সদস্যদের দাবী জমা টাকা ফেরত চাইলে সংশ্লিষ্ট পর্ষদের লোকজন উপজেলা আওয়ামীলীগের নেতা নেতৃবৃন্দদ্বারা হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছিল। আ.লীগ সরকার পতনের পরপরই সদস্যদের সঞ্চয়ের টাকা ফেরত দেয়ার ভয়ে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের লোকজন পালিয়েছে। সদস্যরা এও জানায়,
সমিতিটি স্থানীয় কিছু অসাধু ব্যক্তি উপজেলা আ.লীগের নেতাদের সহযোগিতায় ২০০৭ সালে প্রতিষ্ঠানটি
প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠানটি ওই বছরেই উপজেলা সমবায় অফিস হতে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়। চক্রটি প্রায় ২ হাজার সদস্য নিয়ে লোকদেখানো ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করে। সমিতিতে ১লক্ষ টাকায় প্রতিমাসে ১হাজার টাকা লভ্যাংশ প্রদানের শর্তে বিভিন্ন মেয়াদে অন্তত ২ শতাধিক সদস্য প্রায় আড়াই কোটি টাকা জমা রাখেন। এছাড়াও সদস্যরা প্রতি মাসে সঞ্চয়ের টাকাও জমা দিতেন। সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি।

অনুসন্ধানে জানা গেছে, সমিতির পক্ষ হতে ব্যাংকের তুলনায় লভ্যাংশ বেশি দেয়ার আশ্বাস ও যেকোনো সময় জমাকৃতা টাকা উত্তোলণের সুযোগ রাখায় খুব সহজেই ফাঁদে পড়েন সাধারণ মানুষ। নিজের জমি বিক্রি, অবসর ভাতার প্রাপ্ত টাকসহ কষ্টে উপার্জিত সমস্ত টাকা জমা রাখেন ভুক্তভোগী সদস্যরা। পাশাপাশি সদস্যরা সঞ্চয়ও জমা দিতেন প্রতিমাসে। প্রথম দিকে সমিতির কার্যক্রম ঠিকঠাক থাকলেও বিগত বছরে সমিতি সংশ্লিষ্টদের টাকা আত্মসাতের গুনঞ্জন শোনা যায়। পরবর্তীতে সদস্যরা জমা টাকা তুলতে গেলে চলতি বছরের প্রথম থেকেই সমিতির পক্ষ হতে টালবাহানা শুরু করা হয়। জানা যায়, এমন ঘটনার পর কিছু কিছু সদস্যরা তাদের টাকা ফেরত নিতে বেশি চাপ প্রয়োগ বা আইনী সহায়তা নিতে গেলে সদস্যদের যতসামান্য টাকা দিয়ে পরিবেশ ঠিক রাখার চেষ্টা করে অবশেষে পালিয়েছে।


এ ব্যাপারে উপজেলা সমবায় অফিসার কে.এম মাসুদুর রহমান জানান, সমবায় বিধি মোতাবেক হিসাব নিকাশ জমা না দেয়ায় গত বছর ওই সমিতির রেজিষ্টেশন বাতিল করা হয়েছে।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status