ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহিষ চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা
এম এ আজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Saturday, 14 December, 2024, 1:16 PM

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহিষ চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহিষ চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে অষ্টগ্রামের দেওঘর সরকারি প্রাথমিক সংলগ্ন । নিহত দুজন হলেন অষ্টগ্রাম উপজেলার কাগজিগ্রাম গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের চারু মিয়ার ছেলে শাহজাহান (৪০)।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনের বিরুদ্ধে নাসিরনগর থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

দেওঘর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার মো. মহি উদ্দিন জানান, শাহজাহান ও নাসির পার্শ্ববর্তী মনোহরপুর থেকে নৌকাযোগে একটি মহিষ চুরি করে নিয়ে আসে। এ খবর পেয়ে স্থানীয় জনতা দেওঘর এলাকার লুডডা নদীর পাড় থেকে তাদেরকে ধরে নিয়ে আসে। পরে তাদেরকে দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে বেঁধে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে হাজারো জনতা গিয়ে তাদেরকে  পিটিয়ে মেরে ফেলে।

অষ্টগ্রাম থানার ওসি আরো জানান, নিহত দুজন চিহ্নিত চোর। চুরি করা মহিষটি উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটি চিহ্নিত করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status