|
উলিপুরে বিস্কুট কিনে বাড়ি ফেরা হলো না শিশু আরশির!
এম এইচ শাহীন, উলিপুর
|
![]() উলিপুরে বিস্কুট কিনে বাড়ি ফেরা হলো না শিশু আরশির! আজ শুক্রবার বিকেলে ধামশ্রেণি ইউনিয়নের সুরির ডারা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আরশি আক্তার রোজাফা (৬)। সে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের বিজয়রাম গ্রামের কৃষক এজাবুল হকের কন্যা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সুড়িরডারা মোড়ের দোকান থেকে বিস্কুট নিয়ে শিশুটি রাস্তা পারাপারের সময় ফকিরের হাট থেকে আসা দ্রুত গতির একটি অটোরিকশা শিশু আরশিকে চাপা দেয়। এ ঘটনায় শিশু আরশিসহ অটোরিকশার আরো তিন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু আরশিকে মৃত ঘোষনা করেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে নিহতের পরিবারকে আইনি সহায়তা দেয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
