|
সাবেক সমাজকল্যাণমন্ত্রীকে হাতকড়া না পরানোয় ক্ষোভ, কিল-ঘুষি, ডিম নিক্ষেপ
নতুন সময় প্রতিবেদক
|
![]() সাবেক সমাজকল্যাণমন্ত্রীকে হাতকড়া না পরানোয় ক্ষোভ, কিল-ঘুষি, ডিম নিক্ষেপ গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এসব ঘটনা ঘটে। থানা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার সময় সাবেক সমাজকল্যাণমন্ত্রীর বিচার দাবিসহ আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের যুগ্ম সদস্যসচিব রাজিমুজ্জামান হৃদয় আজকের পত্রিকাকে বলেন, ‘খুনের আসামি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরকে গ্রেপ্তারের পর হাতকড়া পরায়নি পুলিশ। এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয় পুলিশের চরিত্র বদল হয়নি। এমন ঘৃণ্য একজন অপরাধীকে হাতকড়া না পরানো তার প্রমাণ।’ এ বিষয়ে জানতে চাইলে রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সেন্ট্রাল রোডে পোস্ট অফিসসংলগ্ন আত্মীয়ের বাসা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেপ্তার করে রংপুর মহানগর পুলিশ। রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
