ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাকের রেকর্ড, আছেন এক বাংলাদেশিও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 February, 2025, 4:34 PM

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাকের রেকর্ড, আছেন এক বাংলাদেশিও

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাকের রেকর্ড, আছেন এক বাংলাদেশিও

আগুলের কড়ে গোনা দিন বাকি, আর মাত্র কদিন পরই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে দলের শক্তি-সামর্থ্য নিয়ে চলছে আলোচনা। বোলিং-ব্যাটিং নিয়ে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। খেরোখাতায় খোঁজা হচ্ছে টুর্নামেন্টটির নানা ইতিহাস। সেই ইতিহাসের পাতায় এসেছে লজ্জার এক রেকর্ডের তালিকা।

ডাক মারা অর্থাৎ শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরা। এমন মুহূর্ত নিশ্চয় কোনো ক্রিকেটার চান না। তবে না চাইলে কি হবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক মারার রেকর্ডের তালিকায়ও বেশ লম্বা। সবার ওপরে যিনি আছেন, তিনি আবার তার সময়ের সেরা খেলোয়াড়দের একজন।

লজ্জার সেই রেকর্ডের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। আইসিসির এই টুর্নামেন্টটিতে একবার দুবার করে মোট চারবার শূন্য রানে ফিরেছিলেন ওয়াটসন। ১৫ ইনিংসের মাঝে চারবার কোনো রানই করতে পারেননি। 

এই তালিকার দ্বিতীয় অবস্থানে একজন বাংলাদেশি ব্যাটার। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫টি ইনিংস খেলেই রেকর্ডবুকে এসেছেন। এই পাঁচ ম্যাচের তিনটি ম্যাচে কোনো রান করতে পারেননি বাশার।

তালিকায় তিনে নিউজিল্যান্ডের তারকা ওপেনার নাথান এসলে। তার ঝুলিতেও তিনটি ডাক। তবে তিনি ১৫ ইনিংসে তিনবার শূন্য রানে ফিরেছিলেন। পাকিস্তানের সাবেক ব্যাটার শোয়েব মালিকেরও তিনটি ডাক। তবে তিনি খেলেছেন ১৮টি ইনিংস। পরের স্থানটি শ্রী লঙ্কার কিংবদন্তি সনত জয়সুরিয়ার। টুর্নামেন্টটিতে ২০ বার ব্যাট হাতে নেমে তিনি তিনবার শূন্য রানে ফিরেছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status