|
সেহরি শেষে কুরআন তেলাওয়াতরত বৃদ্ধার গহনা চুরি, আটক -১
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() সেহরি শেষে কুরআন তেলাওয়াতরত বৃদ্ধার গহনা চুরি, আটক -১ মঙ্গলবার (৪ মার্চ) ভোরে পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মর্জিনা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করলে মো. মিলন শেখ (৪০) নামে একজনকে আটক করে পুলিশ। আটক মিলন শেখ পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামের মৃত সুলতান রহমান শেখের ছেলে। বুধবার (৫ মার্চ) পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান বলেন, গতকাল মঙ্গলবার সেহরি ও ফজরের নামাজ শেষে মর্জিনা বেগম নামের এক বৃদ্ধা কুরআন তেলাওয়াত করছিলেন। এ সময় হটাৎ করে আন্ত জেলা চোর চক্রের সদস্য মিলন শেখ তার ঘরে প্রবেশ করে মর্জিনা বেগমের পিছন থেকে তার গলায় থাকা চেইন টেনে নেওয়ার জন্য গলায় হাত দেয়। এসময় মর্জিনা বেগম পিছন দিকে তাকিয়ে আসামি মিলন শেখকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে এবং তার গলার চেইন রক্ষা করার চেষ্টা করে। আসামি মিলন শেখ চেইন চুরি করার জন্য মর্জিনা বেগমকে গলা চেপে ধরে মারপিট শুরু করে। একপর্যায়ে মিলন শেখ মর্জিনা বেগমের গলায় থাকা ১টি লকেট সহ স্বর্নের চেইন এবং কানে থাকা এক জোড়া স্বর্নের কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। দুল কান থেকে টেনে নেওয়ার সময় মর্জিনা বেগমের ডান কানের লাতি ছিড়ে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা মর্জিনা বেগমকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় মর্জিনা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে আটক করে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কিডনি রোগীদের জন্য গ্রেস হাসপাতালে অত্যাধুনিক হাই-ভলিউম এইচডিএফ ডায়ালাইসিস সেন্টারের যাত্রা শুরু
সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
কুড়িগ্রামের রৌমারীতে যথাযথ মর্যাদায় বিভিন্ন আয়োজনে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত
রাষ্ট্র সংস্কার-জনকল্যাণ নিশ্চিতে ৬০টি বিশেষ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী
