|
বাউফলে ডাকাতি পর পালাতে গিয়ে দুইজনকে গণপিটুনি একজনের মৃত্যু
মোঃ রানা সন্যামত, বরিশাল
|
![]() বাউফলে ডাকাতি পর পালাতে গিয়ে দুইজনকে গণপিটুনি একজনের মৃত্যু স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে ডাকাতদল আদাবাড়িয়া ইউনিয়নের খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে হানা দেয়। ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। তবে ডাকাত দলের অন্যান্য সদস্যরা লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ডাকাতির অভিযোগে আটক দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এখনো তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
