|
মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে ফরিদপুর-১ আসনে ব্যাপক প্রচারণা
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে ফরিদপুর-১ আসনে ব্যাপক প্রচারণা শনিবার সকাল থেকে দিনব্যাপী বোয়ালমারী, আলফাডাঙ্গা এবং মধুখালী উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় তিনি পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে দলের বার্তা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা বাজার এবং আলফাডাঙ্গা উপজেলার বানা বাজার। এই সময়ে তিনি স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষের হাতে দলীয় লিফলেট তুলে দেন এবং তাদের সঙ্গে কূশল বিনিময় করেন। শনিবার রাতে আলফাডাঙ্গা ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান মনির বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক মুক্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে।আলফাডাঙ্গা ক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে স্থানীয় জনগণের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়। বানা বাজারের একজন দোকানদার বলেন, আজ দেশের যা অবস্থা, তাতে পরিবর্তন দরকার। আমরা চাই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং জনগণের সরকার ক্ষমতায় আসুক। জনগণের এই সাড়া তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির প্রতি ব্যাপক সমর্থন নির্দেশ করে। এই গণসংযোগ ও প্রচারণায় মনিরুজ্জামান মনিরের সাথে ছিলেন বোয়ালমারী পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান কামাল, বোয়ালমারী উপজেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সভাপতি মামুন মৃধা মিরাজ, মধুখালী উপজেলা যুবদল নেতা তাজ আহমেদ, মধুখালী যুবদল নেতা দিদারুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামান বাবলু, দাদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাবেরসহ তিন উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
