|
চিরকুট লিখে আত্মহত্যা, অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() চিরকুট লিখে আত্মহত্যা, অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন রবিবার (২৪ আগষ্ট) দুপুরে ওই ছাত্রীর বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, মো. গাফফার শেখ সহ কয়েকজন শিক্ষার্থী। মানববন্ধন থেকে অভিযুক্ত পান্না শিকদারকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়। এসময় সহপাঠীরা বলেন, পান্না শিকদারের কারণে আমাদের সহপাঠী নাসরিন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তাই অভিযুক্ত পান্নাকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যাতে আর কোনো পান্না এমন অপরাধ না করতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের শিক্ষার্থী নাসরিন আক্তার আত্মহত্যা করার আগে একটি চিরকুট লিখে যায় সেখানে এই এলাকার লতিফ সিকদারের ছেলের নাম পাওয়া যায়। আমরা অভিযুক্ত পান্নার শাস্তির দাবী জানাই। উল্লেখ্য গত মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরে নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে। মৃত্যুর আগে সে দেড় পৃষ্ঠার একটি হৃদয়বিদারক চিরকুট লিখে গেছে, যেখানে পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিজের ব্যর্থতার বর্ণনা দেওয়া হয়। যেখানে লিখেন, আমি মরার কারণ হলো লতিফ শিকদারের ছেলে পান্না শিকদার। সে বিয়ের কথা বলে আমার সঙ্গে প্রতারণা করেছে। আমার শেষ ইচ্ছা ওর এমন সাজা হোক যাতে আমার মত আর কারো জীবন নষ্ট করতে না পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
