|
নির্বাচন কমিশনে কুমিল্লা-৯ সংসদীয় আসনের দাবি-আপত্তির শুনানী
শারমিন সুলতানা, লাকসাম
|
![]() নির্বাচন কমিশনে কুমিল্লা-৯ সংসদীয় আসনের দাবি-আপত্তির শুনানী শুনানিকালে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো. আবুল কালাম, সামিরা আজিম দোলা, সাবেক সচিব ড. এ কে এম জাহাঙ্গীর, জামায়াতে ইসলামীর পক্ষে অধ্যাপক রেজাউল করিমসহ অন্য আবেদনকারীরা উপস্থিত ছিলেন। তারা সকলেই কুমিল্লা-(লাকসাম-মনোহরগঞ্জ) আসন পুনর্বহালের পক্ষে মত দিয়েছেন। শুনাতিতে আবেদনকারী ও তাদের আইনজীবীরা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের ভোগলিক রূপরেখা তুলে ধরে আসনটি পুনর্বহালের দাবি জানান। তারা কমিশনের সিদ্ধান্ত সিদ্ধান্ত মোতাবেক লালমাই এর সঙ্গে লাকসাম এবং নাঙ্গলকোটের সঙ্গে মনোহরগঞ্জকে নিয়ে নির্বাচন কমিশন যে পুনর্বিন্যাসের খসড়া গেজেট প্রকাশ করেছে তা প্রত্যাহারের দাবি জানান। নির্বাচনে কমিশনে যারা স্মারকলিপি জমা দিয়েছেন তারা আসন পুনর্বহালের ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেছেন। এসময় লাকসাম-মনোহরগঞ্জের বিপুল সংখ্যক জনগণ নির্বাচন কমিশন এলাকায় উপস্থিত থেকে আসন পুনর্বহালের দাবিতে স্লোগান দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
