ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
গোয়ালঘরে আগুন লেগে এক কৃষকের গবাদিপশু পুড়ে ছাই
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 24 August, 2025, 7:30 PM

গোয়ালঘরে আগুন লেগে এক কৃষকের গবাদিপশু পুড়ে ছাই

গোয়ালঘরে আগুন লেগে এক কৃষকের গবাদিপশু পুড়ে ছাই

কুড়িগ্রামে কয়েলের আগুনে গোয়াল ঘরে আগুন লেগে এক কৃষক পরিবারের গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই কৃষকের গবাদিপশুসহ প্রায় ৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।

দুঃখজনক এ ঘটনাটি ঘটেছে আজ ২৪ আগষ্ট রবিবার ভোর রাতে জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামের কৃষক শামসুল হকের বাড়ির
গোয়াল ঘরে।

স্থানীয়রা জানিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়াল ঘরে থাকা ওই কৃষকের ৩টি গরু ও ১টি ছাগল ভস্মীভূত হয়ে গেছে। এতে ওই কৃষকের গবাদিপশু সহ প্রায় ৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।   

জানা গেছে, রাতে কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন গোটা গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এসময় গবাদিপশু গুলোর চিৎকারে বাড়ীর ঘুমন্ত লোকজন জেগে ওঠে। তারা প্রতিবেশীদের সহায়তায়  আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে গবাদিপশু পুড়ে মারা যায়। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শামসুল হক একজন কৃষক। কয়েলের আগুনে পুড়ে তার কয়েকটি গবাদিপশু মারা যায়। তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status