|
রামগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() রামগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু এর আগে গত ২০ আগষ্ট উপজেলার উত্তর দরবেশপুর উচ্চ বিদ্যালয় সড়কের সৌদি প্রবাসী আলম মিয়া ও লিপি দম্পতির দ্বিতল বসতবাড়ীর ছাদে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যাওয়া শিপন হোসেনের ভাতিজা ও সহকারী ফাহিম হাসান জানান তার চাচা শিপন চৌমুহুনী বাজারে আলম ও লিপি দম্পতির মালিকানাধীন একটি দোকান ভাড়া নিয়ে এসএসএ থাই অ্যালুমিনিয়ামের ব্যবসা করতেন। আলম ও লিপি দম্পত্তি তাদের দ্বিতল বসতবাড়ীর একতলার ছাদে কয়েকটি রুম করার জন্য শিপন হোসেনকে জানালে শিপন উক্ত বাড়ীর ছাদে ১১হাজার ভোল্টেজের বিদ্যুতের তার থাকায় কাজ করতে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে তাদের ভাড়াকৃত দোকান ছেড়ে দেয়ার হুমকি দিয়ে শিপনকে কাজ করাতে বাধ্য করা হলে ২০ আগষ্ট বুধবার বর্ধিত রুমের কাজ করতে গিয়ে ছাদের উপর থাকা ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় স্থানান্তর করে। চৌমুহনী বাজারের ব্যবসায়ী কালু মিয়া বলেন ঘটনার আগের দিন শিপন এসে বলেন ভাই দোকানের মালিক আলম মিয়া জোর করতেছে তার বাসায় কাজ করতে। না করলে দোকান ছেড়ে দেয়ার হুমকি দেয় । আমি শিপনকে বলেছি রিস্ক থাকলে করিস না। মিরাজ হোসেন নামের এক আত্মীয় জানান এই কাজের জন্য অন্য মিস্ত্রীদের বলা হলেও কেউ রাজি হয়নি। এরপর শিপনের দোকানে তালা দিয়ে জোর করে কাজ করানো হয়। দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত আলম ও লিপি দম্পতি পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে আজ সকালে শিপনের লাশ অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে বাড়ীতে নিয়ে আসার পর নিহতের পরিবার ও আত্মীয়স্বজন শিপনের মরদেহ দাফন না করে বাড়ীর মালিকের বিচারের দাবিতে চৌমুুহুনি বাজার এলাকায় বিক্ষোভ করেন। শিপনের স্ত্রী মিতু আক্তার বলেন আমার স্বামীকে জোর করে কাজ করাতে বাধ্য করা হয়েছিল। শিফা নামের আমার এক কন্যা রয়েছে। বর্তমানে আমি আট মাসের অন্তঃসত্ত্বা। রামগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম শাহিন রেজা ফরাজীকে সাংবাদিকরা ফোন করলে তিনি বলেন, ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাত দান করুন। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
