ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
নুরকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 September, 2025, 3:51 PM

নুরকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

নুরকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঢামেকে পৌঁছান। সেখানে তিনি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছু সময় নুরের সঙ্গে কথা বলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। তিনি নুরের চিকিৎসা প্রক্রিয়া ও বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত জানতে চান। চিকিৎসকরা তাকে নুরের শারীরিক উন্নতির অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
নুরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, নুর একজন সাহসী তরুণ নেতা। তার ওপর যে নৃশংস হামলা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা আশা করি, ইনশাআল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশের মানুষ তার পাশে আছে। আল্লাহর রহমতে তিনি আগের মতোই দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status