ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
পাইকগাছা মানববন্ধনে টেকসই ভেড়িবাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারে ১ মাসের আলটিমেটাম
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
প্রকাশ: Saturday, 6 September, 2025, 3:58 PM

পাইকগাছা মানববন্ধনে টেকসই ভেড়িবাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারে ১ মাসের আলটিমেটাম

পাইকগাছা মানববন্ধনে টেকসই ভেড়িবাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারে ১ মাসের আলটিমেটাম

খুলনার পাইকগাছা- কয়রায় টেকসই বেড়ীবাঁধ নির্মাণসহ বেতগ্ৰাম কয়রা প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাইকগাছা নাগরিক ফোরামের আয়োজনে উপজেলার জিরোপয়েন্ট চত্বরে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, জেলা সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কমিটির প্রধান সম্ভবায়ক খুলনা-৬ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এস এম রফিকুল ইসলাম রফিক।  

বক্তব্যে তিনি বলেন, কয়রা পাইকগাছা বাসীর প্রাণের দাবি টেকসই ভেড়িবাঁধ নির্মাণ দ্রত বাস্তবায়ন করতে হবে। এই জনপদের মানুষের যোগাযোগের একমাত্র সড়ক সংস্কারের দাবিতে আমরা বিভিন্ন সময় আন্দোলনের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি প্রদান করি। কিন্তু আজ পর্যন্ত তিনি কোন উত্তর আমাদের দিতে পারেনি। তিনি আরো বলেন, সারাদেশে প্রশাসনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এখানে রয়েছেন বহাল তবিয়তে। তাই আমাদের পরবর্তি আন্দোলন হবে উপজেলার দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে। আগামী এক মাসের মধ্যে সড়ক সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা উপজেলা ঘেরাও কর্মসূচি ঘোষণা দিবো।

মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট দিপংকর সাহা, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলনেতা হাবিবুর রহমান, ছাত্রনেতা সাইফুল ইসলাম, আক্তার হোসেন, উপজেলা কৃষক দলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন, নোয়াব আলী সরদার, শহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status