|
আত্মহত্যা না হত্যা? ২৯ বছরেও রহস্যে ঢাকা সালমান শাহর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() আত্মহত্যা না হত্যা? ২৯ বছরেও রহস্যে ঢাকা সালমান শাহর মৃত্যু গত ২৯ বছরে মামলাটি নিয়ে তদন্ত করেছে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত সংস্থা ও সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে প্রতিটি তদন্তেই আত্মহত্যার কথা বলা হয়েছে, যা বারবার প্রত্যাখ্যান করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। পিবিআই ২০২০ সালে আত্মহত্যার পক্ষে পাঁচটি সম্ভাব্য কারণ উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। ২০২১ সালে আদালত সেই প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতি দেন। এরপর পরিবার রিভিশন আবেদন করে, যার শুনানি নির্ধারিত রয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫। সালমান শাহর মা বলেন, ২৯ বছরেও সন্তান হত্যার বিচার পেলাম না। মৃত্যুর আগে শুধু চাই সত্য উদঘাটিত হোক, অপরাধীদের শাস্তি হোক। ভক্তরাও একই দাবি জানিয়ে বলেন, সালমান শাহকে হত্যা করা হয়েছিল, আত্মহত্যা নয়- সঠিক তদন্ত ও বিচার চাই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
