ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
সার জব্দ; দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
প্রকাশ: Thursday, 11 September, 2025, 11:15 AM

সার জব্দ; দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা

সার জব্দ; দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ সার জব্দ ও জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি সার–কীটনাশক দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাশফিকুর রহমান। 

অভিযানে প্রায় ১৪ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ সার জব্দ করা হয়। এসময় সার (ব্যবস্থাপনা) আইন-২০০৬ এর আলোকে দোকান মালিক আশরাফুলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এইচ. তাসফিকুর রহমান।ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় ও নকল ও মেয়াদোত্তীর্ণ সার–কীটনাশক বিক্রি বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার উপস্থিত থেকে সার–কীটনাশক ব্যবসায়ীদের আইন মেনে সঠিকভাবে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করে দেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status