|
কারামুক্তি উপলক্ষে সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() কারামুক্তি উপলক্ষে সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী সদস্য রফিক মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন পাঠ করেন সংবাদকর্মী তৌহিদুল ইসলাম রাফি। এরপর জুলাই-গণঅভ্যু্ত্থানে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সাংবাদিকেরা। সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক তানভীর শাহরিয়ারকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও অন্যায়ভাবে কারাবন্দী করায় ধিক্কার জানান বক্তারা। এটিকে সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টার নমুনা এবং লজ্জাজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন তারা। বক্তারা বলেন, তানভীর শাহরিয়ার একজন অকুতোভয় কলমসৈনিক। কোনো মামলা-মোকদ্দমা তার কলমকে রোধ করতে পারেনি। ফ্যাসিস্ট সরকারের আমলেও সাদাকে সাদা আর কালোকে কালো বলেছেন সাহসের সঙ্গে। কেবল প্রতিবাদ করার কারণে একাধিক মিথ্যা মামলার আসামি হয়েছেন তানভীর। তবু ছিলেন আপসহীন। তানভীর শাহরিয়ারের গ্রেপ্তারের ঘটনা উখিয়ার সাংবাদিকদের আরও ঐক্যবদ্ধ করেছে মন্তব্য করে বক্তারা বলেন, কোনো সহকর্মী রোষানলে পড়লে কিংবা হয়রানির শিকার হলে সবাইকে ঝাপিয়ে পড়তে হবে। সহকর্মীর বিপদে পাশে দাঁড়াতে ছুটে আসতে হবে। এ ছাড়া, দুঃসময়ে সহকর্মীদের পাশে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন কারানির্যাতিত সাংবাদিক তানভীর শাহরিয়ার। তার পরিবারের পক্ষ থেকেও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ও কক্সবাজার শহরের অর্ধশত সাংবাদিক। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়া থানা পুলিশ একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাংবাদিক তানভীরকে কারাগারে প্রেরণ করেন। এরপর প্রতিবাদ-মানববন্ধনে ফেটে পড়ে সাংবাদিক অঙ্গন। গ্রেপ্তারের ৮ দিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
