ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় ভূরুঙ্গামারীতে ১১ জন বাংলাদেশি আটক
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Saturday, 18 October, 2025, 1:14 PM

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় ভূরুঙ্গামারীতে ১১ জন বাংলাদেশি আটক

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় ভূরুঙ্গামারীতে ১১ জন বাংলাদেশি আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির টহলদল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী এলাকা থেকে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, এক বছর আগে তারা দালালের মাধ্যমে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। দেশে ফেরার পথে বিএসএফের সহযোগিতায় কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে ধরা পড়েন তারা।

আটক ব্যক্তিরা কক্সবাজার জেলার কলাতলী গ্রামের বাসিন্দা। তারা হলেন— মৃত আলতাফ হোসেনের ছেলে ইমাম হোসেন (৪৮), আব্দুল মালেকের ছেলে শফিউল্লাহ (১৮), মোহাম্মদ আলমের ছেলে নবী হোসেন (১৫), রফিউলের ছেলে রবিউল আলম (২০), ইসমাইলের ছেলে আজিজ (১৫), মোহাম্মদ আবু (৭) ও তার স্ত্রী আমেনা বেগম (২৮), নুর আলমের স্ত্রী রেজিয়া (২১), ইসমাইলের মেয়ে রিফা (৯), শাফা (৬) এবং নুর আলমের মেয়ে নুর শাহিদা (২)।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে, পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status