|
চট্টগ্রামে পুকুরে ডুবে দেড় বছরের কন্যা শিশুর মৃত্যু
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামে পুকুরে ডুবে দেড় বছরের কন্যা শিশুর মৃত্যু স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর চাচা নাজিম উদ্দীন (৩০) বলেন, বাড়ির সামনেই পুকুর থাকায় খেলতে খেলতে শিশুটি সবার অজান্তে পুকুরপাড়ে চলে যায় এবং সেখানে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাবা-মা ও স্বজনরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
