|
পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুল অহিদ মোড়লের সভাপতিত্বে " দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ " প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক প্রবীর কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক অনির্বাণ জ্যোতি সরকার, সোহাগ সরকার, আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রবাসীর ভাই মোশাররফ হোসেন, মুক্তি সরদার, প্রবীর ও ইয়াসিন সরদার। অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কুয়েত প্রবাসী উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের সোহেল রানা সোহাগ কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
